ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

কক্সবাজারে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ শুরু: বিনামূল্যে প্রশিক্ষণ পাচ্ছেন ৪০ তরুণ

কক্সবাজারে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ। যেখানে বিনামূল্যে প্রশিক্ষণ পাচ্ছেন ৪০ স্কুল পড়ুয়া তরুণ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং কক্সবাজার সুইমিং স্কুল ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল শৈবালের সার্বিক সহযোগিতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এসময় কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় অনেক দুর্ঘটনা ঘটে। এমন দুর্ঘটনা সাঁতার না জানার কারণে হয়ে থাকে। এমন দুর্ঘটনা এড়াতে প্রতি জেলায় ৪০ জন করে ৬৪ জেলায় সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা নিয়ম জেনে সাঁতার শিখবে তারা বিশ্বের ভালো সাঁতারো হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে এবং দেশের সম্পদ হয়ে উঠবে।

কক্সবাজার সুইমিং স্কুলের পরিচালক রিয়াজুল কবির বলেন, ৪০ জন সাঁতারুকে বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছি। ক্রীড়া মন্ত্রণালয়ের টার্গেট হচ্ছে ৪০ জন থেকে যারা ভালো করবে তারা বিভাগীয় পর্যায়ে যাবে। বিভাগীয় পর্যায়ে ভালো করলে জাতীয় পর্যায়ে খেলবে এবং জাতীয় পর্যায়ে ভালো করলে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া জাপান এবং চিনের মতো সাঁতার প্রশিক্ষণ শুরু করতে পারলে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ করা যাবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

কক্সবাজারে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ শুরু: বিনামূল্যে প্রশিক্ষণ পাচ্ছেন ৪০ তরুণ

আপডেট সময় : ০৯:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫