ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার রামুতে কোমলমতি শিশু নিকেতনের “বর্ষার ভরসায় জীবনের গান গাই” ৭ম পর্ব অনুষ্ঠিত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পেকুয়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ওপর হামলা- আহত ২

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ এর লাইন রক্ষণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তন করায় পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তার উপর সংঘবদ্ধভাবে হামলা করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকায় পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিসের অধিনস্থ মগনামা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ প্রবল দে, লাইন ওয়ার্কার আব্দুল আজিজ রাজাখালী নতুন ঘোনায় বিদ্যূত লাইনের জন্য ঝুঁকি পূর্ণ গাছ কাটার সময় অতর্কিত সন্ত্রাসী হামলা করলে কর্মকর্তা প্রবাল দে ও লাইন ওয়ার্কার আবদুল আজিজ আহত হন। এদের মধ্যে প্রবাল দে গুরুতর আহত হয়েছেন।

পেকুয়া পল্লী বৈদ্যুৎ প্রকৌশলী একে এম ফিরোজ কবির বলেন, পেকুয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে লাইন রক্ষণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তন করার কাজ চলছে। তারই ধারাবাহিকতায় আজ রাজাখালী নতুন ঘোনা এলাকায় বৈদ্যুতিক লাইন রক্ষাণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তন করায় স্থানীয় কিছু সন্ত্রাসী আমার কর্মকর্তা -কর্মচারীর উপর সংঘবদ্ধ হামলা করে। হামলার খবর পেয়ে পেকুয়া থানাকে অবগত করলে পেকুয়া থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় হামলাকারীর বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরো বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় লোকজন বলেন, হামলাকারীরা বেপরোয়া অপরাধী সিন্ডিকেট, তারা প্রায় সময় এলাকায় অঘটন ঘটাতেই থাকে।

প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, হামলাকারীরা হলেন, রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার শহর আলীর ছেলে আবুল কালাম (৫৫) ও তার ছেলে মোহাম্মদ জিয়া (২২) ও মোহাম্মদ আজাদ (২৪) সহ আরো ৫/৬জন সংঘবদ্ধ চক্র।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

পেকুয়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ওপর হামলা- আহত ২

আপডেট সময় : ১১:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫