ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তি আনোয়ারুল আজিম আর নেই

কক্সবাজারের সজ্জন ও বিশিষ্ট ব্যক্তিত্ব আনোয়ারুল আজিম জোসেফ আর নেই। তিনি রবিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় মৃত্যু বরণ করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, রোববার বাদ এশা কক্সবাজারের মাঝেরঘাট জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৪৭ সালের ১১ জুন কক্সবাজারে জন্মগ্রহণ করেন মি. আনোয়ারুল আজিম। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (তৎকালীন কক্সবাজার মডেল হাই স্কুল) থেকে ১৯৬২ সালে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৬৪ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭১ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর প্রাক্তন প্রকল্প পরিচালক, আশা, অক্সফাম, অক্সফোর্ড গ্রেট ব্রিটেনসহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে দক্ষতা ও সুনামের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর কর্মনিষ্ঠা ও মৃদুভাষী চরিত্র সকলের প্রশংসা কুড়িয়েছে।

এছাড়াও তিনি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কাজ করেছেন স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমেও।

তিনি ছিলেন কক্সবাজারের প্রখ্যাত চিকিৎসক মরহুম ডা. আজিমের সন্তান।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (কসউবিয়ান) মি. আনোয়ারুলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তি আনোয়ারুল আজিম আর নেই

আপডেট সময় : ০১:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫