ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার প্যাসিফিক বীচ রিসোর্টে আগুনে পুড়ে ছাই ৩ কটেজ, ক্ষতি ৭০ লাখ টাকা খেলাঘরের মানববন্ধন :শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তির দাবী ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া নতুন আলোচনায় কারা?  / উখিয়ায় ৬ বছর ধরে ‘মেয়াদউর্ত্তীণ’ ছাত্রদলের আহবায়ক কমিটি  চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা, জড়িতদের শাস্তি দাবি অভিযুক্ত ডিবি কার্যালয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র‍্যাব ​টেকনাফে তরুণদের কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত কুতুবদিয়ায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন চকরিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে ৩টি কামানের গোলা উদ্ধার শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং 

জলকেলি উৎসবে সাংবাদিকদের ওপর হামলা: কক্সবাজার মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের ‘জলকেলি উৎসবে’ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তরুণ সাংবাদিকদের সংগঠন কক্সবাজার মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব এবং সাধারণ সম্পাদক তারেক হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের ‘জলকেলি উৎসবে’ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে কিছু যুবক। এসময় আহত হয়েছে ৫ সাংবাদিক। খোয়া গেছে মোবাইলসহ মাইক্রোফোন সামগ্রী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের বৌদ্ধমন্দির সড়কের পাশে কেয়াং পাড়া কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সংবাদকর্মীরা। এসময় ওই যুবকরা সংবাদ কাভার করা যাবে না এমন অজুহাতে অতর্কিত অবস্থায় হামলা শুরু করে।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটির সভাপতি মুহিববুল্লাহ মুহিব ও সাধারণ সম্পাদক তারেক হায়দার জানিয়েছেন- হামলার বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী ও জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনকে অবগত করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা না হলে ‘জলকেলি উৎসবের সকল ধরণের অনুষ্ঠান বর্জন করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা

জলকেলি উৎসবে সাংবাদিকদের ওপর হামলা: কক্সবাজার মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫