ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লীগে কক্সবাজার ও চট্টগ্রামের শুভ সূচনা

ছবি: রহিম উদ্দিন

ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হয়েছে। বুধবার বেলা ২টায় খাগড়াছড়ি বনাম চট্টগ্রাম জেলা দলের মধ্যকার প্রথম ম্যাচে শক্তিশালী চট্টগ্রাম জেলা দল ৪-০ গোলে জিতেছে। ১১ দিনব্যাপী এই ফুটবল লীগের বেলা ৪ টায় দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কক্সবাজার জেলা দল ২-০ গোলে বান্দরবান জেলা দলকে হারিয়ে শুভ সূচনা করেছে। কক্সবাজারের জয়ের নায়ক শহিদুল ও পারভেজ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে কক্সবাজার গোলের দেখা পায়। ফুটবল লীগে চট্টগ্রাম জোন ২ এর ৫ টি জেলা দল অংশ নিচ্ছে। দলগুলো হলো-খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও স্বাগতিক কক্সবাজার জেলা দল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ইয়ুথ ফেস্টিভ্যাল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের ব্যবস্থাপনায় সারাদেশে পৃথক জোন ভিত্তিতে ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে এই ফুটবল লীগ চলছে।

এদিকে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোঃ মনজুরুল করিম, বাফুফে সদস্য বিজন বড়ুয়া, জেলা ক্রীড়া অফিসার আলা উদ্দিন, স্পন্সরকারী প্রতিষ্ঠান ইউসিবি’র প্রতিনিধি মোকতার আহমদ চৌধুরী, ক্রীড়া সংগঠক ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল, আবছার উদ্দিন, হারুনর রশিদ, এম আর মাহবুব, সরওয়ার রোমন প্রমূখ।

ছবি: রহিম উদ্দিন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লীগে কক্সবাজার ও চট্টগ্রামের শুভ সূচনা

আপডেট সময় : ০৯:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫