ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের

মহেশখালীতে রশিদ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মহেশখালীতে রশিদ আহমেদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে মানববন্ধন করেছে উত্তর নলবিলার এলাকাবাসী।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার কালারমারছড়ার উত্তর নলবিলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারীপুরুষ শিশুসহ সমবেত বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দোষীদের দ্রুত আটকের দাবী জানায়।

এসময় নিহত রশিদ আহমদের স্ত্রী খুরশিদা বেগম কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, তার স্বামীর মূল হত্যাকারীদের এখনো প্রশাসন আটক করতে পারেনি, তিনি তার সন্তানও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোষীদের দ্রুত আটক করে শাস্তির আওতায় আনার দাবী জানান তিনি।

নিহত রশিদের সন্তান শাওন ও ইমা বলেন, তাদের বাবার হত্যাকারীদের যেন দ্রুত আটক করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে প্রশাসন।

এসময় শতশত নারীপুরুষ হাতে প্লেকার্ড নিয়ে স্লোগান দিয়ে প্রধান সড়ক অবরোধ করে। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি প্রশাসন জড়িতদের গ্রেফতার না করে তাহলে পুনরায় মহেশখালীর প্রধানসড়ক অবরোধ করে মানববন্ধন করা হবে।

উল্লেখ্য, গত সোমবার (১৪ এপ্রিল) রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় ছাত্রলীগ নেতা ও তার ভাইয়ের লাঠির আঘাতে খুন হয় কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য রশিদ আহমেদ। ওইদিন বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত কামরুল হাসান কে আটক করে পুলিশে সোপর্দ করে।

এই ঘটনার পরদিন (মঙ্গলবার) ৮ জন কে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

মহেশখালীতে রশিদ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫