ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

কোনো অবস্থাতেই নির্বাচন জুন অতিক্রম করবে না: আসিফ নজরুল

আসিফ নজরুল বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আয়োজন করা হবে। অকারণে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই।”

আগামী জাতীয় নির্বাচন কোনো অবস্থাতেই সামনের বছর জুন মাস অতিক্রম করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ বিফ্রিংয়ের আয়োজন করা হয়।

আসিফ নজরুল বলেছেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আয়োজন করা হবে। অকারণে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই।”

“প্রধান উপদেষ্টা ক্যাটেগরিকালি বলেছেন, কোনো অবস্থাতেই নির্বাচন জুন অতিক্রম করবেনা। অযথা কালক্ষেপণ করার ইচ্ছা আমাদের নেই। আমরা বলেছি, আশঙ্কার কোনো কারণ নেই,” যোগ করেন তিনি।

বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আরও বলেন, “আমাদের কাছে মনে হয়েছে ওনারা (বিএনপি প্রতিনিধি দল) আমাদের ব্যাখ্যা বুঝতে পেরেছেন। আমার মনে হয়েছে, ওনারা সন্তুষ্ট। ওনাদের দেখে আমাদের খুশিই মনে হয়েছে।”

এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার বাইরে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই।”

“প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়,” যোগ করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

কোনো অবস্থাতেই নির্বাচন জুন অতিক্রম করবে না: আসিফ নজরুল

আপডেট সময় : ০৩:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫