ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

গাজায় গণহত্যার প্রতিবাদে কক্সবাজারে শিবিরের বিক্ষোভ মিছিল

গাজায় ইজরাইলি গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে MASS MOVEMENT করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর বড় বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে ঝাউতলা স্বপ্ন সুপার শপের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জেলা সভাপতি আব্দুর রহিম নূরী’র সভাপতিত্বে অফিস সম্পাদক রহিম উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা।
তার বক্তব্যে ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই গণহত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জেলা সভাপতি বলেন, জায়নবাদী ইসরায়েলিদের হামলায় ফিলিস্তিনে প্রায় ৫০০০০ জনগণ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ২০০০০ নিরীহ শিশু।
এছাড়াও গাজায় স্থল, আকাশ ও জলপথ থেকে টানা হামলার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ঘর-বাড়িসহ প্রায় সকল অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি ব্যবহার্য ও সুপেয় পানির উৎসগুলো ধ্বংস করা হয়েছে, যা মারাত্মক মানবাধিকার ও যুদ্ধ নীতির লঙ্ঘন। কিন্তু জাতিসংঘসহ বিশ্বের শক্তিধর রাষ্ট্র ও সংস্থাগুলো বোবা ও অন্ধের মতো ভূমিকা পালন করে করছে।
আমরা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি অবিলম্বে এ গণহত্যা বন্ধের আহ্বান জানান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কক্সবাজারবাসীকে আন্দোলন অব্যাহত রাখার অনুরোধ করেন।

এতে জেলা অর্থ সম্পাদক ডাক্তার আজহার উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, পৌরসভা সভাপতি জহিরুল ইসলাম শরীফসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

ট্যাগ :

হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের

গাজায় গণহত্যার প্রতিবাদে কক্সবাজারে শিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫