ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার সীমান্তে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মোহাম্মদ ফিরোজ (৩০) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং দুই নম্বর ওয়ার্ডের আমতলী নামক গ্রামের আলী আহমেদের ছেলে।

হোয়াইক্যং ২নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে মোহাম্মদ ফিরোজ জাল নিয়ে নাফনদীর হোয়াইক্যং তোতার দ্বীপ ফাড়িতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে কাদা মাটিতে জাল নিয়ে হাঁটার সময় মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে প্রেরণ করেন।

বিজিবির হোয়াইক্যং কোম্পানি কমান্ডার মাইন বিস্ফোরণের বিষয়টি শুনেছেন বলে জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৮:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫