ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রীতির অনুষ্ঠান

কক্সবাজারের টেকানাফের হ্নীলার ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ফুটবলার, শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন এলাকায় নতুন করে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে বলে জানান স্থানীয়রা।

মঙ্গলবার (১এপ্রিল) বিকেলে হ্নীলা ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়।

একদিকে হ্নীলার সোনালী অতীত ফুটবল দল, যেখানে খেলেছেন এলাকার প্রবীণ ফুটবলার থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অনেকে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় অন্য দলটি। এই ম্যাচের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা।

প্রধান অতিথির বক্তব্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, আমার জন্মভূমি ওয়াব্রাং থেকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য মেধাবী শিক্ষার্থী গড়ে উঠেছে। তাদের সবাইকে আজ এক মাঠে দেখে আমি গর্বিত।

এলাকার প্রবীণরা বলেন ৫৪ বছর বয়সী ফুটবলারদের মাঠে নামতে দেখেছি, সন্তানরা আবার এক হয়েছে। এমন আয়োজন আগে কখনো দেখিনি। আমরা চাই, প্রতিবছর এই অনুষ্ঠান যেন হয়।

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস মিন্টু জানান, “আমরা শুধু খেলাধুলাই নয়, মাদকমুক্ত সমাজ গঠন ও শিক্ষার প্রসারে কাজ করি। এই ক্লাব থেকে ইতিমধ্যে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ন্যাশনাল জুডো চ্যাম্পিয়ন রিয়াজ উদ্দিন বলেন, আজকের দিনটি আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। এই ক্লাব এবং এলাকার মানুষ আমাকে যা দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান

This will close in 6 seconds

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রীতির অনুষ্ঠান

আপডেট সময় : ১১:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫