ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান চট্টগ্রামে চালককে অচেতন করে চিনি ছিনতাই, লামায় উদ্ধার ১৪৪ বস্তা জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও অগ্নিকাণ্ডের পর ইকো রিসোর্ট এড়িয়ে চলছেন পর্যটকরা প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির আভাস সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ গর্জনিয়া থেকে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক ঈদগাঁও ঈদগড় সড়কে গণ ডাকাতি’র নেতৃত্বে ছালেক,গড়ে তুলেছে হক বাহিনী!   টেকনাফে বসতঘর থেকে উদ্ধার কিং কোবরা, জাহাজপুরায় বনে অবমুক্ত জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ হিমছড়িতে গোসলে নেমে সানি, আকাশ ও হারুনের মৃত্যু রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

কক্সবাজারে যাত্রীবেশে অটোরিকশা চালককে খুন

কক্সবাজারের পিএমখালী এলাকায় গভীর রাতে যাত্রীবেশে অটোরিকশায় (টমটম) উঠে চালককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ মার্চ) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান।

নিহত চালকের নাম সিরাজুল মোস্তফা (৩১) তিনি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড়ের বাসিন্দা মৃত জাফর আলমের ছেলে।

নিহত সিরাজের পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ইলিয়াস খান বলেন, রাত পৌনে ১২ টার দিকে রামু কলঘর থেকে একদল দুর্বৃত্ত যাত্রীবেশে তার টমটমে ওঠে। পিএমখালীর চেরাংঘরের পূর্ব পাশে শুক্কুর সওদাগরের ইটভাটা সংলগ্ন গোলার পাড়া রাস্তার মাথা নির্জন স্থানের পর পথিমধ্যে চালক সিরাজুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

“পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন” – বলেন ওসি ইলিয়াস।

নিহত সিরাজুল মোস্তফা তিন সন্তানের পিতা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান

কক্সবাজারে যাত্রীবেশে অটোরিকশা চালককে খুন

আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫