ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী এলপিজির দাম বাড়ানোর পর কোন সিলিন্ডার কত  ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার

কক্সবাজারে যাত্রীবেশে অটোরিকশা চালককে খুন

কক্সবাজারের পিএমখালী এলাকায় গভীর রাতে যাত্রীবেশে অটোরিকশায় (টমটম) উঠে চালককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ মার্চ) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান।

নিহত চালকের নাম সিরাজুল মোস্তফা (৩১) তিনি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড়ের বাসিন্দা মৃত জাফর আলমের ছেলে।

নিহত সিরাজের পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ইলিয়াস খান বলেন, রাত পৌনে ১২ টার দিকে রামু কলঘর থেকে একদল দুর্বৃত্ত যাত্রীবেশে তার টমটমে ওঠে। পিএমখালীর চেরাংঘরের পূর্ব পাশে শুক্কুর সওদাগরের ইটভাটা সংলগ্ন গোলার পাড়া রাস্তার মাথা নির্জন স্থানের পর পথিমধ্যে চালক সিরাজুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

“পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন” – বলেন ওসি ইলিয়াস।

নিহত সিরাজুল মোস্তফা তিন সন্তানের পিতা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

কক্সবাজারে যাত্রীবেশে অটোরিকশা চালককে খুন

আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫