ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনোয়ারুল ইসলাম চৌধুরীর ২৩ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ পুলিশ পরিচয়ে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি: চক্রের মূলহোতা গ্রেপ্তার চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের লালদিঘি পাড় এলাকার ব্যবসায়ী বাহার ছড়ার সৈয়দ সওদাগরের ইন্তেকাল সীমান্তে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক : ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বন্যার্ত ১৪’শ মানুষের পাশে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল যে কারণে তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিলেন কুতুবদিয়ার ইউএনও কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২ কক্সবাজার সিটি কলেজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শোয়াইব, সদস্য সচিব তারেক দাপ্তারিক চিঠিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ বাদের সিদ্ধান্ত মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: পারভেজের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক, পরিচয় জানতেন না বাদী এবং ওসি, এপিবিএন অধিনায়ক বললেন জঘন্য কাজ

মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণ: অভিযান চালিয়ে ২৫ একর জমি উদ্ধার

মহেশখালীর শাপলাপুরে যৌথবাহিনী ও বনবিভাগের সমন্বয়ে অভিযান চালিয়ে ২৫ একর প্যারাবনের সরকারি জমি উদ্ধার করেছে বনবিভাগ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে উপজেলার শাপলাপুরের বারিয়াপাড়া এলাকার চরনদ্বীপ রেঞ্জের জেএমঘাট নুনিয়াচর মৌজার জমি উদ্ধারে এই অভিযান চালানো হয়।

এসময় ভূমিদস্যু চক্রের মূলহোতা আবুল বশরের নেতৃত্বে দখলকৃত প্রায় ২৫ একর সরকারি প্যারাবনের জমি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আইয়ুব আলী।

তিনি জানান, ২০/২৫ জনের একটি ভূমিদস্যু চক্র প্যারাবনের নানাপ্রজাতির গাছ কেটে বাঁধ দিয়ে চিংড়িঘের করার জন্য সরকারি জমি দখল করেছে। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও গোরকঘাটা রেঞ্জের স্টাফদের নিয়ে এই জমি উদ্ধারের অভিযান চালানো হয়। এসময় স্কেভেটর (ভূমিখনন যন্ত্র) দিয়ে ভূমিদস্যুদের দেয়া বাঁধ কেটে দেওয়া হয়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

জেএমঘাট বিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, শাপলাপুরের বারিয়াপাড়া এলাকার আবুল বশরের নেতৃত্বে আমান উল্লাহ, সালাহউদ্দিন, রফিক এদের ২০/২৫ জনের একটি ভূমিদস্যু সিন্ডিকেট প্যারাবন কেটে এই জমি দখল করেছে। তাদের নামে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারুল ইসলাম চৌধুরীর ২৩ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র

মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণ: অভিযান চালিয়ে ২৫ একর জমি উদ্ধার

আপডেট সময় : ০১:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫