ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন  অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামি চারজন

তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক

টেকনাফে অপহরণের তিন দিন পর কৃষক মোহাম্মদ রফিক (৪৫) মুক্তি পেয়েছেন।

পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন বলে জানা গেছে।

মোহাম্মদ রফিক টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়নের উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে একদল অস্ত্রধারী ব্যক্তি বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাইন্নাপাড়া সংলগ্ন চৌকিদার পাড়া এলাকায় রফিকের নিজ বাড়িতে যায়। পরে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায় তারা।

অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে জানা গেছে। পরে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ রফিককে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।

রফিক বাড়িতে ফেরার পর স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এলেও পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের হাতে অপহরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দুপুরের পর মোহাম্মদ রফিক নিজ বাড়িতে ফিরে আসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার খোঁজখবর নিয়েছে। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক

আপডেট সময় : ০৭:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬