ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট! পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ ‎কুতুবদিয়ায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শাহাব উদ্দিনকে সংবর্ধনা কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর গেল ১ যুগে সড়কে প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার মানুষের : দূর্ঘটনা ঘটেছে ৭২ হাজার সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ ​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান চট্টগ্রামে চালককে অচেতন করে চিনি ছিনতাই, লামায় উদ্ধার ১৪৪ বস্তা জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও অগ্নিকাণ্ডের পর ইকো রিসোর্ট এড়িয়ে চলছেন পর্যটকরা প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির আভাস

পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে প্রতিষ্ঠিত শিলখালী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এম. এ. কাইয়ুম ইসতিয়াকের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সভাপতি শাহেদুল হক শাহেদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মুহাম্মদ খোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মোহাম্মদ আবদুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সির হাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন, কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন এবং শিলখালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল মোস্তফা।

এ ছাড়া বক্তব্য দেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোজাম্মেল হক, জারুলবনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুর রহমান, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবছার উদ্দিন, পেকুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জমির এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন।

সভায় প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এম. এ. কাইয়ুম ইসতিয়াক বলেন, “শিলখালী ইউনিয়নকে শিক্ষায় সমৃদ্ধ করতে ইতোমধ্যে একটি পলিটেকনিক ইনস্টিটিউটের অনুমোদন নেওয়া হয়েছে। এ ছাড়া এলাকায় একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠার ইচ্ছা রয়েছে। শিলখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ এ এলাকার অনেক গুণী ব্যক্তি জাতীয় পর্যায়ে অবদান রাখছেন।

তিনি আরও বলেন, “আজকের সভায় বিভিন্ন বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ শিক্ষার্থী এবং অভিভাবকদের সামনে তুলে ধরতেই এ মুক্ত আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।”

সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিলখালী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মুক্ত আলোচনা সভায় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা

পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ

আপডেট সময় : ১০:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬