ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে ছিনতাইকারী, মাদক সেবনকারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন ছিনতাইকারী, ৫ জন মাদক সেবনকারী, ১ জন ধর্তব্য অপরাধে জড়িত ব্যক্তি এবং ১ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

​গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনার বাসিন্দা মোঃ জোবায়ের প্রকাশ লালু (২৪) এবং ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার (বর্তমান কুতুবদিয়া পাড়া) বাসিন্দা মোঃ হেলাল হোসেন প্রকাশ হেলাল (২১)। গ্রেপ্তারকৃতদের মধ্যে জোবায়েরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানসহ দ্রুত বিচার আইনে মামলা রয়েছে এবং হেলালের বিরুদ্ধে ৫৪ ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

​মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চৌফলদণ্ডী ইউনিয়নের মাঝের পাড়ার মঞ্জুর আলম (২১), চট্টগ্রামের সাতকানিয়ার লাল দিঘীর পাড়ের মোঃ অপু (২৯), লাইট হাউজ পাড়ায় বসবাসকারী মহেশখালীর কুতুবজোনের মোঃ তারেক (২১), পাহাড়তলী হালিমা পাড়ার মোহাম্মদ ছোপায়েত (২০) এবং ঝিলংজা ইউনিয়নের হাজীর পাড়ার মোঃ মাছুমকে (১৯)।

​এ ছাড়া ধর্তব্য অপরাধে জড়িত থাকায় দিনাজপুরের চিরিবন্দর উপজেলার শাশপুর গ্রামের সামিনুজ্জামান এবং ওয়ারেন্ট মূলে খুরুশকুল ইউনিয়নের কুলিয়া পাড়ার বাসিন্দা মোঃ কোরবান আলী নূরীকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

​কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে অপরাধমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

আপডেট সময় : ০১:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬