ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় একই দিনে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকে ঘটা এসব ঘটনায় ডাকাত দল সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মুঠোফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

​সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টা এবং দুপুর আড়াইটার দিকে এই দুটি পৃথক ডাকাতির ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রথম দফায় হিমছড়ি ঢালা এলাকায় একটি অটোরিকশার গতিরোধ করে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল। এরপর দুপুর আড়াইটার দিকে একই স্থানে দ্বিতীয় দফায় আরেকটি অটোরিকশায় হামলা চালায় তারা। উভয় ঘটনায় যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং সঙ্গে থাকা অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা। দিনের আলোতে এমন পরপর দুটি ঘটনায় ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​এ বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ তৎপরতা শুরু করেছে। পাহাড়ি এলাকায় অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

​

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড

এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক

আপডেট সময় : ০৯:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬