ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২

উখিয়া থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর সাইমুল ইসলাম সিফাত (১২) নামের এক মাদ্রাসাছাত্রকে টেকনাফ থেকে উদ্ধার করেছে এসআরবি-১৫। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।

​জানা গেছে, ১৪ অক্টোবর উখিয়া থানা এলাকা থেকে ওই মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডির সূত্র ধরে এসআরবি-১৫ উদ্ধার অভিযান ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

​এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর সন্ধ্যায় টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সেই নিখোঁজ ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে টেকনাফের কচ্ছপিয়া এলাকার জাকির হোসেন (৩৫) ও পানখালী এলাকার ফরিদ আলম (২৮)-কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অপরাধে ব্যবহৃত দুটি মোবাইল ফোন।

​এসআরবি-১৫ জানায়, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার

উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬