পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী দুই দিনের সফরে কক্সবাজার সফরে আসছেন সোমবার।
সফরসূচি অনুযায়ী, ১৯ অক্টোবর সোমবার ঢাকা থেকে ট্রেনে করে দুপুরে কক্সবাজার পৌঁছাবেন মন্ত্রী।
একই দিন সন্ধ্যায় মন্ত্রী জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।
পর দিন, ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে ট্রেনযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবেন বলে মন্ত্রীর সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























