ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ পেকুয়ায় সৌদি ভিসার প্রলোভনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মা-ছেলের বিরুদ্ধে জিডি পুজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার- দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবার ডুবন্ত কনটেইনারে ইয়াবা পাচার, আটক ৩ : উদ্ধার ২ লাখ ২০ হাজার ইয়াবা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে- ড.মোহাম্মদ ছরওয়ার আলম কলিম উল্লাহ শিকদারের ইন্তেকালে এমপি লুৎফুর রহমান কাজলের শোক রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রামুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিযুক্ত নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার সীমান্তবর্তী ২ হাজার ৭২৭ পূজামণ্ডপে নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

পুজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার- দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস

কক্সবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো.আ. মান্নান পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন প্রয়োজন ও পরামর্শ শুনেন এবং প্রশাসনের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

​সোমবার বিকেলে মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, কক্সবাজারে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে অত্যন্ত সৌহার্দ্য ও মিলেমিশে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অটুট রাখতে সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​পূজা চলাকালে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, আনন্দঘন ও উৎসবমুখর আমেজে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের গুজব বা উসকানিতে কান না দিয়ে সকলকে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

পুজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার- দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস

আপডেট সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬