রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
সোমবার দিবাগত রাতে রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হোসেন প্রকাশ মনির আহমদ (৪৮)। তিনি রামুর খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিাপালং পাহাড়পাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
জানা গেছে, চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআরবি-১৫ এ’র একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রামু থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
নিজস্ব প্রতিবেদক: 























