ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার

সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৮:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • 202

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় পর্যটন ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি জানান, দ্বীপে পর্যটক চলাচলের সময়সীমা, দৈনিক পর্যটক সংখ্যার সীমা এবং পর্যটকবাহী জাহাজ চলাচলের মূল পয়েন্ট পুনর্বিবেচনা করা হবে। মূলত সেন্টমার্টিনের ধারণক্ষমতা, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, সুপেয় পানির প্রাপ্যতা এবং সামুদ্রিক প্রতিবেশের ওপর পর্যটকদের সরাসরি প্রভাব বিশ্লেষণ করেই আগামী দিনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

​সভায় পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে বাংলাদেশ ট্যুরিজম বোবোর্ডের স্বীকৃত পোর্টাল থেকে ট্রাভেল পাস ও কিউআর কোড যুক্ত টিকিট বাধ্যতামূলক করার বিষয়টিকে জোর দেওয়া হয়। এছাড়া পরিবেশ দূষণ রোধে দ্বীপে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে কঠোর কড়াকড়ি আরোপ এবং পর্যটকদের নিজস্ব পানির বোতল বা ফ্লাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। সামুদ্রিক কাছিম, বিরল প্রজাতির পাখি ও প্রবাল রক্ষায় সৈকতে রাতে আলো না জ্বালানো, শব্দদূষণ না করা, কেয়াবনে প্রবেশ বন্ধ রাখা এবং বাইক চালানো নিষিদ্ধের নিয়মগুলো কঠোরভাবে বহাল থাকছে। আগামী মৌসুমে দ্বীপটির ভারসাম্য বজায় রেখে কীভাবে পর্যটন চালু রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

এসময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম উপস্থিত ছিলেন।

পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে ট্রাভেল পাস ও কিউআর কোডসংবলিত টিকিট ক্রয় এবং পরিবেশ সংরক্ষণমূলক নির্দেশনা অনুসরণের উপর জোর দেন। তিনি একই সাথে দ্বীপে নিষিদ্ধ পলিথিন বহন বন্ধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিরুৎসাহিত করা এবং পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেন

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা, পর্যটন ব্যবসায়ী ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, পর্যটন ব্যবসায়ী অনলাইনে সভায় অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে

সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে

আপডেট সময় : ০৮:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬