ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১

কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা

  • রাহুল মহাজন
  • আপডেট সময় : ০৮:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 331

কক্সবাজার শহরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি এবং ওজন পরিমাপের যন্ত্রে অনিয়মের দায়ে দুটি পৃথক অভিযানে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ অক্টোবর) কক্সবাজার শহরের কালুর দোকান ও বড়বাজার এলাকায় জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কালুর দোকান এলাকার একটি ফাস্টফুড ও বেকারি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান এয়ারকে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শহরের বড়বাজারে সাতজন মাছ বিক্রেতার ওজন পরিমাপের যন্ত্র গরমিল ও বিএসটিআইয়ের ছাড়পত্র না পাওয়ায় তাদের মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম নাঈম বলেন, ভোক্তাদের সঠিক ওজনে পণ্য কেনা নিশ্চিত করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ও নির্ধারিত মানদণ্ড মেনে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি এবং ওজন পরিমাপে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং সঠিক ওজন ও পরিমাপের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ

কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬