কক্সবাজার-০৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামু উপজেলা বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জুহুরের নামাজের পর রামু কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলের উদ্যোগটি নেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু। তিনি বলেন এমপির সহধর্মিণী অসুস্থ,তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একইসাথে তিনি রামু ও কক্সবাজার জেলাবাসীর কাছে শিরিন রহমানের জন্য দোয়া চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম সওদাগর, সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক, সদস্য শামসুল আলম,রামু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেমসেল সরওয়ার,উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি,বিএনপি নেতা মো: গফুর মেম্বার, শাহ আলম, নবাব মিয়া,শাহাব উদ্দিন, সৈয়দ হোসেন, যুবদল নেতা মো: শওকত ,নুরুল কবির, জাহাঙ্গীর আলম,মোহাম্মদ তারেক, মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
























