ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার

ককশিট বুকে বেঁধে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে ইয়াবার চালান পাচারের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি। সীমান্তে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক পানিতে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে নাফ নদীসংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় ২ লাখ ইয়াবা উদ্ধার করে বিজিবি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)‌ এর নাজিরপাড়া বিওপি’র একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি দল বিআরএম-৬ থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে বিএসপি পোস্টসংলগ্ন কেওড়া বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ৮ টার দিকে বিজিবির আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়। পরে রাত আনুমানিক ৯টার দিকে কয়েকজন ব্যক্তিকে বুকে ককশিট ব্যবহার করে মাদকসহ নাফ নদী সাঁতরে কেওড়া বাগানের দিকে আসতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সঙ্গে থাকা মাদকের চালান পানিতে ফেলে দেয়। এরপর তারা পার্শ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৪:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬