ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী তুমব্রু সীমান্তে তিনটি ব্যাগে মিলল ৪ লাখ বার্মিজ ইয়াবা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী অসুস্থ : সিসিইউতে ভর্ত রামুতে সত্যপ্রিয় মহাথেরোর ৭ম প্রয়াণ বার্ষিকী পালিত

দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

​টেকনাফে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ রোড সংলগ্ন পুরুল্লার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

একই সাথে তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন—উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর বাসিন্দা ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮-এর বাসিন্দা নূর আলম (২৭) এবং একই ক্যাম্পের জম মুল্লোক (৫০)।

​এসআরবি-১৫ জানায়, পুরুল্লার ঘাট এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে একটি চক্র, এমন গোপন তথ্যের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে এসআরবির একটি দল সেখানে পৌঁছালে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। আটকের পর তল্লাশি ও ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ

দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬