ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরব আমিরাতের শারজাহতে বৈদ্যঘোনার জাহাঙ্গীর আলমের মৃত্যু প্রধান সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ : কলাতলী থেকে লিংক রোড পর্যন্ত চলবে অভিযান শহরের দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের পঁচিশ হাজার টাকা জরিমানা বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার লিংক রোডে যাত্রীবাহী বাস থেকে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক জুলাই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে – পেকুয়ায় রাশেদ খান আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী সংলাপ, অংশীদারত্ব, পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পর্যটন প্রকল্প, সমঝোতা স্মারক সই বিএনপি নেতা এনামুল হকের কন্যা ইয়ারিন মারা গেছেন চলছে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৭

জুলাই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে – পেকুয়ায় রাশেদ খান

জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিএনপি সরকার সবসময় তাদের পাশে থাকবে। সেই সাথে জুলাই আন্দোলনের শহীদদের পরিবার ন্যায় বিচার পাবে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে চকরিয়া উপজেলায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খান।

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে রাশেদ খান বলেন, যারা জুলাই আন্দোলনে বিএনপির অবদান নিয়ে অনর্থক প্রশ্ন তোলেন, তাদের জন্য একটাই উত্তর, ১৬ জুলাই আত্মাহুতি দেওয়া ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরাম। ওয়াসিমের শ্রদ্ধেয় পিতার পাশে দাঁড়িয়ে ও তাঁর কবর জিয়ারত করে নিজেকে ধন্য মনে করছি।

তিনি বলেন, যে বেদনা ও কষ্টের কথা আমি ২০২৪ সালের ১৬ জুলাই সালাহউদ্দিন আহমেদের মুখে শুনেছিলাম, আজ শহীদ পরিবারের পাশে এসে সেই স্মৃতি মনে পড়ছে।

২০২৪ সালের আন্দোলনকে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার রাজনৈতিক পটভূমি তুলে ধরে রাশেদ খান বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিলো ভিপি নুরুল হক নুর এবং আমার। ২০২৪ সালে যখন প্রতারণার মাধ্যমে পুনরায় কোটা ফিরিয়ে আনা হলো, তখন আমি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলি।

তিনি বলেন, আমার পরিষ্কার বক্তব্য ছিল, এই আন্দোলনকে কেবল কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটিকে স্বৈরাচার পতনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করতে হবে। তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমেদ তখন মূল সমন্বয়ের কাজ শুরু করেন। একদিকে ছাত্ররা রাজপথে লড়াই করেছে, অন্যদিকে আমরা পেছন থেকে রাজনৈতিক কৌশলগত সহযোগিতা নিশ্চিত করেছি।

গণঅভ্যুত্থানে নিহতদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটুয়া বাহিনী অসংখ্য লাশ গুম করায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে শহীদের সঠিক সংখ্যা বের করা কঠিন ছিল। তবে জাতিসংঘ তাদের আন্তর্জাতিক মানের প্রতিবেদনে পরিষ্কারভাবে জানিয়েছে, জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ বা তার অধিক মানুষ শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে।

কবর জিয়ারত শেষে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমের কাঁধে হাত রেখে রাশেদ খান বলেন, আপনি এতটুকু বিশ্বাস রাখুন, আপনি পূর্ণ ন্যায়বিচার পাবেন। জাতীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি শহীদ ওয়াসিমের কবরে আসেন। তাই এখানে প্রবেশের প্রধান রাস্তাটির টেকসই উন্নয়নের উদ্যোগ শিগগিরই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্রহণ করবেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন।

কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলা সভাপতি প্রাইম কাদের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্যসচিব আবুল কাশেম নুরী, ইউপি সদস্য শাহেদুল ইসলাম ও জুলাই যোদ্ধা হিরণ সরওয়ারসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতের শারজাহতে বৈদ্যঘোনার জাহাঙ্গীর আলমের মৃত্যু

জুলাই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে – পেকুয়ায় রাশেদ খান

আপডেট সময় : ০৪:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬