ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৫ গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার ইলিয়াস রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ গঠিত আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাহারছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ১১’শ রোগী রামুতে সাংবাদিক কাশেমের মায়ের জানাজা সম্পন্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার :পেকুয়ায় ২৭ গ্রামীণ সড়ক এইচবিবি ও ইউনিব্লকে উন্নীতের উদ্যোগ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ঘূর্ণিঝড়ের আভাস সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের জন্য তারেক রহমানের কঠোর বার্তা সেনাসদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী

আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে বিমানে করে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন– গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ ও গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতিবিধির ওপর নজর রাখা হয়।

কক্সবাজারে তারা কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এলাকাভিত্তিক সংশ্লিষ্ট থানায় অনেক মামলা রয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী মামলা ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাও রয়েছে।

তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশের অপর একটি সূত্র জানায়, এসব নেতা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় গোপনে যাতায়াত করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের সফরের উদ্দেশ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না– এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এছাড়া তারা কবে গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দরে গিয়ে বিমানে করে ঢাকা ছেড়েছেন এবং কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্য কী ছিল– এসবও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : বাংলা নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬