ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৫ গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার ইলিয়াস রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ গঠিত আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাহারছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ১১’শ রোগী রামুতে সাংবাদিক কাশেমের মায়ের জানাজা সম্পন্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার :পেকুয়ায় ২৭ গ্রামীণ সড়ক এইচবিবি ও ইউনিব্লকে উন্নীতের উদ্যোগ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ঘূর্ণিঝড়ের আভাস সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের জন্য তারেক রহমানের কঠোর বার্তা সেনাসদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী

বাহারছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ১১’শ রোগী

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালীতে নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিলখালী এলাকায় এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকদের বলেন, দিনব্যাপী এ কার্যক্রমে বাহারছড়া ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ১১ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করে। রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

চিকিৎসাসেবা কার্যক্রমে ছয়জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দেন। তারা হলেন—ডা. তাওসীফ উদ্দিন মিজবাহ (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), ডা. সাইদ মো. ইমরান (এমবিবিএস), ডা. সাদিয়া রহমান (এমবিবিএস), ডা. সাকের আহাম্মদ বাহাদুর (এমবিবিএস), ডা. নোমানুর রশিদ (এমবিবিএস) ও ডা. হাফেজ আব্দুল কাদের (এমবিবিএস)।

ফ্রান্সপ্রবাসী আব্দুল গফুর বলেন, “নিজ এলাকায় এসে দেখেছি, অনেক সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এ বিষয়টি উপলব্ধি করে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি জানান, ভবিষ্যতে বাহারছড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিলখালী ঐক্য ফোরামের সদস্য ও শিলখালীর সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আজিজ উল্লাহ বলেন, “এই চিকিৎসাসেবা শুধু শিলখালী এলাকায় সীমাবদ্ধ থাকবে না। বাহারছড়া ইউনিয়নের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এ সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, শিলখালী ঐক্য ফোরাম বাহারছড়া ইউনিয়নের মানুষের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবে।

আয়োজকরা জানান, এদিন চিকিৎসাসেবা গ্রহণকারী প্রত্যেক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাহারছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ১১’শ রোগী

আপডেট সময় : ০৭:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬