ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ ভারুয়াখালীতে গভীর রাতে খামার থেকে গরু চুরি দেশের স্থিতিশীলতা রক্ষার দাবিতে লামায় বিএনপির মিছিল টেকনাফে নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার উখিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর উখিয়ায় পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ

​বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২৩ সেপ্টেম্বর বুধবার ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন।

​অভিযোগে জানা যায়, তৎকালীন সময়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে অপহরণের পর বিএনপির এক কর্মী হত্যা এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা শেষে জামায়াতের এক কর্মীকে হত্যার ঘটনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা নেতৃত্বের দায় ছিল সাবেক এই সংসদ সদস্যের ওপর।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল-১-এ হাজির করার পর উক্ত দুই হত্যাকাণ্ডের সম্পৃক্ততায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে জাফর আলমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

​উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক এমপি জাফর আলম কে গ্রেপ্তার করে।

পরবর্তী সময়ে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন। জাফর আলম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তার আগে ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র এবং ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চকরিয়া উপজেলার সভাপতি ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ

আপডেট সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬