ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী মেধা, পরিশ্রম আর মায়ের ত্যাগে ওয়াসিমা জান্নাতের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ টেকনাফের মেরিন ড্রাইভে ভ’য়া’ব’হ স’ড়’ক দু’র্ঘ’ট’নায় নিহত ১ এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা : শুক্রবার দুপুর ১২ টায় কোর্টবিল্ডিং এবং বাদ জুমা বায়তুশ শরফে প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ইয়াবা পাচার : আনোয়ারায় র‍্যাবের হাতে ধরা টেকনাফের নুরুল আলম মুজাহিদ চুনতির ১৯দিন ব্যাপী সীরত মাহফিলে আসছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ উখিয়া প্রেসক্লাবের সদস্য হলেন টিটিএনের নির্বাহী সম্পাদক নিশান ও জ্যেষ্ঠ সহ সম্পাদক মুবিন সদর থানার অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ২৩ এডভোকেট হারুন অর রশিদ আর নেই অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী নোটিশ দিবে কউক পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ড: ৫ জনকে আসামি করে মামলা দায়ের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তারের ১১ দিন পর আদালত থেকে জামিন পেয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্ত হয়েছেন।

​আগস্ট মাসের ৩০ তারিখ রাতে চকরিয়া শহরের সায়মা প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় পরোয়ানা ছিল। পরদিন ৩১ আগস্ট থানা হেফাজতে থাকাকালে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে পরীক্ষার পর তার হৃদপিণ্ডে দুটি ব্লকেজ ধরা পড়ে।

​তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় বুধবার তাকে চকরিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর পরদিন বৃহস্পতিবার চকরিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক মামলার বাদীর উপস্থিতিতে ও আসামির শারীরিক অসুস্থতার বিষয় বিবেচনা করে উভয় মামলায় তার জামিন মঞ্জুর করেন বলে জানান আলমগীর চৌধুরীর আইনজীবী রবিউল এহেসান।

জামিনের কাগজের আইনি প্রক্রিয়া শেষে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে কারামুক্ত হন চকরিয়া পৌরসভার সাবেক এই মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এই নেতা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২

গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী

আপডেট সময় : ১০:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬