ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের লালদিঘি পাড় এলাকার ব্যবসায়ী বাহার ছড়ার সৈয়দ সওদাগরের ইন্তেকাল সীমান্তে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক : ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বন্যার্ত ১৪’শ মানুষের পাশে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল যে কারণে তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিলেন কুতুবদিয়ার ইউএনও কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২ কক্সবাজার সিটি কলেজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শোয়াইব, সদস্য সচিব তারেক দাপ্তারিক চিঠিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ বাদের সিদ্ধান্ত মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: পারভেজের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক, পরিচয় জানতেন না বাদী এবং ওসি, এপিবিএন অধিনায়ক বললেন জঘন্য কাজ পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের

প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনে চৌফলদণ্ডী ও ভারুয়াখালী ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি উঠেছে। এ বিষয়ে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, “চৌফলদণ্ডী ও ভারুয়াখালী ইউনিয়নের জনসাধারণের অভিপ্রায় অনুযায়ী ইউনিয়ন দুটিকে কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”

​বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চৌফলদণ্ডী নাগরিক পরিষদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক পরিষদের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনজুর আলমের সঞ্চালনায় মানববন্ধনে নানা ব্যানার ও ফেস্টুন হাতে হাজারো মানুষ অংশ নেন।

​বক্তারা বলেন, চৌফলদণ্ডী ইউনিয়নটি কক্সবাজার পৌরশহরের একেবারেই নিকটবর্তী একটি জনপদ। তাই ভৌগোলিক অবস্থান ও নাগরিক সুবিধার কথা বিবেচনা করে এটিকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।

​মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট নুরুচ্ছবিহ, অ্যাডভোকেট করিম তাজ, মাওলানা রায়হান উদ্দিন, নুরুল আবছার, রিয়াদ মনি, ফোরকান আহমদ, নুরুল ইসলাম, মনির আহমদ, রুহুল আলম দানু, মোর্শেদ আলম ছফর ও অ্যাডভোকেট ইয়াসিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​মানববন্ধন শেষে নেতৃবৃন্দ কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের

চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের

আপডেট সময় : ০৮:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬