বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় র্যালি ও পথসভা করেছে পেকুয়া উপজেলা বিএনপি, যুবদলসহ ও অঙ্গ সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পেকুয়া বাজার থেকে একটি র্যালী বের হয়ে পেকুয়া চৌমুহনীয়স্থ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে মিলিত হয়৷ পরে সেখানে একটি পথসভাও অনুষ্ঠিত হয়।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.বাহাদুর শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জেড.এম. মোসলেম উদ্দিন, ডাক্তার বেলাল হায়দার, টৈটং ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার জয়নাল আবেদিন, উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, মগনামা ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পযার্য়ের নেতাকর্মীরা
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ্ বলেন, বিএনপি গণমানুষের একটি গ্রহনযোগ্য রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি জনগণের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
রেজাউল করিম: 













