ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আগামী ২ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিতব্য ‘ সীরাতুন্নবী (সা:)’ মাহফিলের অনুমতি কেন্দ্র করে দ্বিমুখী বক্তব্য ও বিভ্রান্তি দেখা দিয়েছে।

​বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতির আবেদনের প্রেক্ষিতে আইনজীবী সমিতি মিলনায়তনে উক্ত মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়। ওই বিজ্ঞপ্তিতে সমিতির সকল আইনজীবীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামার।

​তবে একই বিষয়ে পাল্টা বিজ্ঞপ্তি জারি করে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল মন্নান জানান, মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি কোনো অনুমতি দেননি এবং এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। সমিতির সদস্যদের অবগতির জন্য তিনি এই অনুষ্ঠান সংক্রান্ত বিজ্ঞপ্তিটি অস্বীকার করেন।

অন্যদিকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন হেলালী তাঁর ফেসবুক পোস্টেও জানান যে এই অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়েছে।

সভাপতি অনুমতি দেননি বলছেন আবার সাধারণ সম্পাদক বলছেন অনুমতি দেয়া হয়েছে। ফলে এনিয়ে তৈরী হয়েছে বিতর্ক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি

সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক

আপডেট সময় : ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬