ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক কক্সবাজারে পিআইবির ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে স্পেশাল পালং সার্ভিস নামের পরিবহন থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন গাড়ির চালক আখতার হোসেন ও হেলপার ইয়াসিন আরাফাত।

রোববার (৩০ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের লিংকরোড এলাকার বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনের সড়কে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানায়, উখিয়া থেকে কক্সবাজার শহরের দিকে আসা স্পেশাল পালং সার্ভিসের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল

কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৭:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬