ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক কক্সবাজারে পিআইবির ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ফুটবলে আবারও ৭ গোল, মেসি একাই দিলেন ৪টি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ টাইব্রেকারে মাতামুহুরিকে হারিয়ে সেমিফাইনালে উখিয়া টাইব্রেকারে মাতামুহুরিকে হারিয়ে সেমিফাইনালে উখিয়া উপজেলা আলোচিত রাশেদ হত্যাকান্ডে আসামী হলেন যারা

কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুসরণপূর্বক কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নের লক্ষ্যে পর্যটন খাতের অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট ২০২৬ ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোজাফফর আহমেদ। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।

সভায় কক্সবাজারের পর্যটন খাতকে আরও পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী ও টেকসই করার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পর্যটনসংশ্লিষ্ট হোটেল, মোটেল, রিসোর্ট ও অন্যান্য প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ৮০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ (Solar PV) ব্যবস্থা সম্পর্কে অংশীজনদের অবহিত করা হয়। সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির সফল ব্যবহারের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে এ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় কক্সবাজারের হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের ভবনের ছাদ যথাযথভাবে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের আহ্বান জানানো হয়। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পর্যটন ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে সভায় মত প্রকাশ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী

কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬