ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক

এশিয়ান গেমসে সার্ফিংয়ে ইতিহাস গড়বেন কক্সবাজারের ফাতেমা

সার্ফিং, এই সমুদ্র ক্রীড়ায় এবার ইতিহাস গড়তে যাচ্ছেন কক্সবাজারের মেয়ে ফাতেমা।

সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসে সার্ফিংয়ে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে এই নারী সার্ফার। তিনি প্রথম বাংলাদেশী নারী যিনি আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগীতায় অংশ নিয়ে হবেন ইতিহাসের অংশ।

​এই প্রতিযোগীতাকে সামনে রেখে কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিদিন ভোর থেকে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা। দেশের প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকা উড়াবে।

​ফাতেমা আক্তারের পৈতৃক বাড়ি মহেশখালীতে। তাঁর বাবা ফকির আহমদ জীবিকার প্রয়োজনে পরিবার নিয়ে পরবর্তীতে কক্সবাজার শহরে চলে আসেন। বর্তমানে তাঁরা শহরের কলাতলী এলাকায় বসবাস করছেন। চার ভাই-বোনের মধ্যে ফাতেমা তৃতীয়।

​একটি সাধারণ ও সুবিধাবঞ্চিত পরিবার থেকে উঠে এসে নানা সামাজিক বাধা এবং প্রতিকূলতা পেরিয়ে সার্ফিংয়ের মতো চ্যালেঞ্জিং খেলায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছে এই তরুণী। সার্ফিংয়ের এই দীর্ঘ ও কঠিন যাত্রায় তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং সমর্থনের উৎস ছিলেন তাঁর মা।

​বর্তমানে ‘বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাব’-এর প্রধান কোচ রাশেদ আলমের নিবিড় তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন ফাতেমা। অনুশীলনে তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন সহ-সার্ফার মোহাম্মদ মান্নান। প্রতিদিন সাগরের বিশাল ঢেউ জয় করার মধ্য দিয়ে নিজেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলছেন তিনি।

এশিয়ান গেমসের বড় মঞ্চে বাংলাদেশের নারী সার্ফিংয়ের এক নতুন সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা করবে ফাতেমা। প্রতিকূলতাকে জয় করে উঠে আসা স্থানীয় এই কন্যার আন্তর্জাতিক অঙ্গনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে পুরো দেশের প্রতিনিধিত্ব করবেন ফাতেমা আর বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে জানিয়েছেন ক্রীড়া সংশ্লীষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এশিয়ান গেমসে সার্ফিংয়ে ইতিহাস গড়বেন কক্সবাজারের ফাতেমা

আপডেট সময় : ০৭:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬