ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখলে নিতে গুলিবর্ষণ, আহত ২

কক্সবাজারের পেকুয়ায় জমি ও মৎস্য প্রজেক্টের বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। একই সময়ে প্রজেক্টের ঘরে ভাঙচুর ও চিংড়ি মাছ লুটের অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রজেক্ট সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দরদরী ঘোনা, রকিতদিয়া ও মটকাভাঙা এলাকায় রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর ওই এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় মৃত ফরিদুল আলমের ছেলে বাবুল (৪০) গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় দিলোয়ারা বেগম নামে এক নারীও আহত হয়েছেন।

প্রজেক্ট সংশ্লিষ্টদের অভিযোগ, হামলাকারীরা মৎস্য প্রজেক্টের বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় প্রজেক্ট থেকে প্রায় ৬৫ কেজি মাছ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।

জানা গেছে, ওই মৎস্য প্রজেক্টের আওতায় ২৭৮ কানি জমি রয়েছে। এর মধ্যে ১৯৭ কানি জমি ক্রয় ও বর্গা সূত্রে শাহাজাহান মিয়া গং ভোগদখলে রয়েছেন বলে দাবি করা হয়েছে। অপরদিকে মাহমুদুল হক ও আবু ছিদ্দিক বর্গা নেন ৪৫ খানি জমি। বাকি জমি খাস হিসেবে প্রজেক্টের বাইরে রয়েছে। বর্তমানে মৎস্য প্রজেক্টটি জমির মালিক শাহাজাহান গংয়ের দখলে রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

জমির মালিক শাহাজাহান মিয়া অভিযোগ করেন, জমি ও মৎস্য প্রজেক্ট নিয়ে আমিন শরীফের ছেলে মাহমুদুল হক এবং আবদুল বারির ছেলে আবু ছিদ্দিক দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছেন। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ লোকজন নিয়ে গুলিবর্ষণ করে প্রজেক্ট দখলের চেষ্টার অভিযোগ করেন তিনি।

শাহাজাহান মিয়া বলেন, গতকাল রাতে তারা সংঘবদ্ধ লোকজন নিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে প্রজেক্ট দখলের চেষ্টা চালায়। এ সময় প্রজেক্টের ঘর ভাঙচুর ও মাছ লুট করা হয়। বাধা দিতে গেলে দুইজন গুলিবিদ্ধ হন।

তিনি আরও দাবি করেন, প্রজেক্টের জমি নিয়ে দাবি করা মাহমুদুল হক তার সঙ্গে চুক্তিপত্রের মাধ্যমে পাঁচ বছরের জন্য জায়গা বুঝে নিয়েছিলেন। এরপরও বিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

চাষা জয়নাল আবদীন ও মোহাম্মদ হোছাইন অভিযোগ করেন, আবু ছিদ্দিক ও মাহমুদুল হকের নেতৃত্বে শতাধিক লোক গুলি করতে করতে মৎস্য প্রজেক্ট দখলের চেষ্টা চালায়। এ সময় ভাঙচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষতি করা হয়েছে বলেও তারা দাবি করেন।

অন্যদিকে মাহমুদুল হক গুলাগুলির বিষয়টি মিথ্যে দাবী করে বলেন, “আমার মাছের প্রজেক্ট তারা জোর পূর্বক দখল করে রাখে দীর্ঘদিন ধরে। আমার প্রজেক্টে আমি গেছি৷ ঘটনাটি তারা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।”

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এসআই রিদুয়ান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন বলে জানা গেছে।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখলে নিতে গুলিবর্ষণ, আহত ২

আপডেট সময় : ১২:১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬