ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে মাথা ও পা-বিহীন একটি অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে সৈকতে উপস্থিত পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে সুগন্ধা পয়েন্টের পানির কিনারায় মরদেহটি ভেসে ওঠে। বিষয়টি প্রথমে সৈকতে দায়িত্ব পালনরত বিচকর্মীদের নজরে আসে।

বিচকর্মী খোরশেদ জানান, রাতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সমুদ্রের পানির কিনারা থেকে উপরে উঠে যেতে অনুরোধ করা হচ্ছিল। এ সময় পানিতে ভেসে থাকা অর্ধগলিত মরদেহটি তাদের চোখে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এসআই সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মরদেহটির মাথা ও শরীরের নিচের অংশ নেই। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের অধিকাংশ অংশ পচে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে এটি নারী নাকি পুরুষের মরদেহ, তা শনাক্ত করা সম্ভব হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ

সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬