ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাহারছড়া উত্তর শাখা যুবদলের সম্মেলনে শাহজাহান চৌধুরী-ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শাখা যুবদলের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) শামলাপুর ফুটবল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী। এসময় তিনি বলেন, দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশ গঠনে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহাম্মদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিশান উদ্দিন জিশান, টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক জুনায়েদ আলী চৌধুরী, টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাহামত উল্লাহ, বাহারছড়া উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহাম্মদ, সদস্য সচিব মো. ইলিয়াস, উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক মেম্বার, উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কাইছার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সদস্য সচিব মেহেদী হাসান এবং মৎস্যজীবী দলের সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেলিম উল্লাহকে সভাপতি ঘোষণা করা হয় এবং সাধারণ সম্পাদক প্রার্থী তিন জন প্রতিদ্বন্দ্বিতা করার কারণে এ পদের ঘোষণা সাময়িক স্থগিত রাখা হয়।

সম্মেলন শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক

বাহারছড়া উত্তর শাখা যুবদলের সম্মেলনে শাহজাহান চৌধুরী-ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে

আপডেট সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬