ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসে একাধিক লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা

সারাদেশে ১০ লাখ কিউআর কোড চালু, বাড়ছে ডিজিটাল লেনদেন

সারাদেশে মার্চেন্ট পয়েন্টগুলোতে প্রায় ১০ লাখ কিউআর কোড চালু রয়েছে। এর ৯০ শতাংশ পয়েন্টে বাংলা কিউআর কোড প্রতিস্থাপন হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, নতুন এই ব্যবস্থার ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই সুবিধা পাচ্ছেন এবং লেনদেন বেড়েছে ১৫ শতাংশের বেশি। এদিকে, ব্যবসায়ীদের লভ্যাংশের হার কিছুটা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকার দ্রুত ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে কাজ করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক গত ১ জুলাই থেকে সর্বজনীন বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে। এরই মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজ নিজ মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপনের কাজ প্রায় শেষ করেছে। একটি কিউআর কোডেই যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা ব্যবহার করা যাচ্ছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা।

এদিকে, নতুন কিউআর কোড প্রতিস্থাপনকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন কোড প্রতিস্থাপনের পর, প্রথম দিনে লেনদেন বেড়েছে ১৫ শতাংশ। তবে, চাহিদা অনুযায়ী অনেক ব্যবসায়ী এখনও বাংলা কিউআর কোড পাননি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সারাদেশে মার্চেন্ট পয়েন্টগুলোতে প্রায় ১০ লাখ কিউআর কোড চালু রয়েছে। এর মধ্যে ৯০ শতাংশের বেশি বাংলা কিউআর কোডে প্রতিস্থাপন করা হয়েছে। ফলে মার্চেন্ট পয়েন্টগুলোতে বাংলা কিউআরের চাহিদাও বেড়েছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ২৫ জুন থেকে তারা বাজারে বাংলা কিউআর নিয়ে কাজ শুরু করেছেন। এক সপ্তাহ সময় পাওয়ায় কিছু জটিলতা তৈরি হলেও অন্য কোনো সমস্যা নেই। তিনি বলেন, মার্চেন্টরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং এর ফলে লেনদেনের পরিমাণও বেড়েছে।

বাংলা কিউআর দ্রুত ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও সম্পৃক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, শুধু বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ কার্যক্রম সফল করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার সমন্বিতভাবে কাজ করতে হবে। এ বিষয়ে তাদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে।

বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে সেবা ফি হিসেবে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) প্রযোজ্য হবে। এই অর্থ গ্রাহকের কাছ থেকে কাটা যাবে না। এমডিআর কাটা হবে মার্চেন্ট বা দোকানদারের প্রাপ্য অর্থ থেকে। অর্থাৎ, গ্রাহক যে পরিমাণ টাকা পরিশোধ করবেন, তার হিসাব থেকে শুধু সেই পরিমাণ টাকাই কাটা হবে।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চলতি মাসে একাধিক লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা

সারাদেশে ১০ লাখ কিউআর কোড চালু, বাড়ছে ডিজিটাল লেনদেন

আপডেট সময় : ১২:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬