ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান

​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন

ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী রিয়াজ আরাফাত। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তবে মৃত্যুর পরও যেন শেষ হচ্ছে না এই পরিবারের নির্মম পরীক্ষা। হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় আদরের সন্তানের মরদেহ বাড়ি নিয়ে যেতে পারছে না এক শোকাহত পরিবার।

​পারিবারিক ও সহপাঠী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল রিয়াজ। গতরাতে হঠাৎ তার লিভার ও কিডনি বিকল হয়ে যায়। আজ সকাল ৭টায় হার্ট অ্যাটাক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে দীর্ঘমেয়াদি চিকিৎসার পেছনে পরিবারটি ইতিমধ্যে সর্বস্ব হারিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা বাবদ মোট বিল এসেছে ৪ লক্ষ ২৬ হাজার ৭২৬ টাকা। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ৪০ হাজার ৫৪০ টাকা ছাড় দিয়েছে এবং পরিবারটি বিভিন্নভাবে ১ লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ করেছে। তবে এখনো ২ লক্ষ ৫৬ হাজার ১৮৫ টাকা বকেয়া রয়ে গেছে। এই বিপুল পরিমাণ বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ রিয়াজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করছে না।

​রিয়াজের শেষ দাফন-কাফন ও মরদেহটি দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার জন্য তার সহপাঠী এবং এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানবিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছে। আপনার সামান্যতম সহযোগিতাও এই অসহায় ও শোকাহত পরিবারটিকে তাদের সন্তানের শেষ বিদায় সম্পন্ন করতে বড় ভূমিকা রাখতে পারে।

​সহযোগিতা পাঠানোর সরাসরি মাধ্যম (রিয়াজের মা):
​বিকাশ (পার্সোনাল): 01871069430
​নগদ (পার্সোনাল): 01843231928

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার 

​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন

আপডেট সময় : ০২:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬