ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায় উখিয়ার পল্লীসঞ্চয় ব্যাংকের সেই মনির এবার জড়ালেন ১ লাখ ৪০ হাজার ইয়াবা মামলায় সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে আহত ১ চলে গেলেন ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় নিহত, আহত ৩৮ পরিবারের মাঝে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তার চেক বিতরণ মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের মহেশখালীতে ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার করে হেফাজতে নিল পুলিশ সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’ মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো

গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী

কক্সবাজারের রামু উপজেলা-এর গর্জনিয়া ইউনিয়ন-এর ১১নং উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের কার্যালয়ে নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব ফরিদুল আলম।

সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের জমিদাতা সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ বাপ্পী সভাপতি এবং অভিভাবক সদস্য মোহাম্মদ শাহজাহান সহ-সভাপতি নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিদ্যোৎসাহী পুরুষ সদস্য মো. আব্দুল মালেক, বিদ্যোৎসাহী (মহিলা) সদস্য শাহিদা আক্তার, অভিভাবক সদস্য হাসিনা বেগম, ইউপি সদস্য মোহাম্মদ ফেরদৌস আলম, অভিভাবক সদস্য মরিয়ম বেগম, অভিভাবক সদস্য (পুরুষ) ইয়াহিয়া চৌধুরী, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মো. রহিম উল্লাহ এবং শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনোয়ারা বেগম।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বাপ্পী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ১১নং উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী

আপডেট সময় : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬