ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার রামুতে কোমলমতি শিশু নিকেতনের “বর্ষার ভরসায় জীবনের গান গাই” ৭ম পর্ব অনুষ্ঠিত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ

বিদেশি নাগরিকদের রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তির মালিকানাসংক্রান্ত নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে সৌদি আরব। দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বহুমুখী করার প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সৌদি আরবের সম্পত্তির বাজারকে আরও উন্মুক্ত করতে এ পদক্ষেপ নেয় দেশটি।

বুধবার (২৪ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সৌদি মন্ত্রিসভা ‘বিদেশি নাগরিকদের স্থাবর সম্পত্তির মালিকানা আইনের’ অনুমোদন করেছে। এতে বিদেশি নাগরিক এবং কোম্পানিগুলোর সম্পত্তি কেনার জন্য ভৌগোলিক এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

গত জানুয়ারিতে কার্যকর হওয়া একটি যুগান্তকারী আইনের ধারাবাহিকতায় এই নতুন প্রবিধানগুলো আনা হয়েছে। এর ফলে বিদেশি নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নির্ধারিত শর্তাবলি মেনে সৌদি আরবে জায়গাজমির মালিক হতে পারবেন।

আইনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলো সৌদিতে আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প সম্পত্তি কিনতে পারবে।

সৌদি আরবে কাজ করার লাইসেন্সপ্রাপ্ত বিদেশি সংস্থাগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে। এর মধ্যে অন্যতম হলো অফিস, কারখানা এবং গুদামের মালিকানা।

সৌদি আরব ভিশন ২০৩০-এর অংশ হিসেবে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে। এসব পদক্ষেপের মূল লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং রিয়েল এস্টেট খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ

আপডেট সময় : ০২:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬