ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত

টেকনাফে নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, অনলাইন জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ডিজিটাল অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে ‘অ্যাক্টিভিস্টা টেকনাফ টিম’ এর আয়োজনে, শেড -এর ‘এফোরটি’ প্রজেক্টের বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ রুমে এই সভা সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস, এম অনীক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি অফিসার সৌরভ চক্রবর্তী, উপজেলা তথ্যসেবা কেন্দ্র ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি।

শেড -এর ‘এফোরটি’ প্রজেক্ট অফিসার তাসলিম উদ্দিনের সঞ্চালনায় ​সভায় বক্তারা জানান, প্রযুক্তির প্রসারের সাথে সাথে নারী ও কিশোরীদের মাঝে অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ফেক আইডি, ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত তথ্য অপব্যবহারের মতো ডিজিটাল সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। সভায় অ্যাক্টিভিস্টা সাইবার টিমের সদস্যরা মাঠ পর্যায়ের তথ্য তুলে ধরে জানান, সচেতনতার অভাব, সামাজিক চাপ ও অভিযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক ভুক্তভোগী প্রতিকার পেতে ব্যর্থ হচ্ছেন।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস, এম অনীক চৌধুরী সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি টেকনাফের স্কুল-কলেজের আইসিটি শিক্ষক এবং অ্যাক্টিভিস্টা সাইবার টিমের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক একটি ‘ট্রেইনিং অফ ট্রেইনার্স’ আয়োজনের আশ্বাস দেন। তিনি বলেন, ডিজিটাল সহিংসতা প্রতিরোধে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও যুবসমাজকে একসাথে কাজ করতে হবে এবং উপজেলা পর্যায়ের আইসিটি সেবাকে আরও কার্যকর করা হবে।

শেড -‘এফোরটি​ প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ বলেন, মাঠ পর্যায়ের এই তথ্যভিত্তিক কাজ টেকনাফের ঝুঁকিপূর্ণ নারী ও কিশোরীদের বাস্তব চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে সাহায্য করেছে।

​সভায় উপস্থিত অংশীজনরা স্থানীয় পর্যায়ে নারী ও কিশোরীদের সুরক্ষায় সম্মিলিতভাবে ৫টি বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। এগুলো হলো— ডিজিটাল জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার সচেতনতা কার্যক্রম সম্প্রসারণ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতকরণ।

​সভা শেষে প্রধান অতিথি এই সময়োপযোগী উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬