ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী বিনানোটিশে স্থানীয়দের ৩শ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি! নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের কুতুবদিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু টেকনাফে দুই বোটসহ ৭ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: দুই যাত্রীর মৃত্যু কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হলেন সাংবাদিক আবুল কাশেম রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইইউর সহযোগিতা চাইলেন মন্ত্রী টেকনাফে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মনছুর আটক আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি কাজল -রোহিঙ্গা ক্যাম্প মাদক ও আইনশৃঙ্খলা অবনতির হেড কোয়ার্টার শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী

জামিন পেয়ে পরীমণি বললেন, ‘মিথ্যা মামলা’

আদালত চত্বরে পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার পরীমণি। জামিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি এ কথা বলেন।

এদিন সকাল ১০টার দিকে পরীমণি আদালতে আসেন। তাকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। ভিড় ঠেলে তিনি সাত তলার আদালত কক্ষে প্রবেশ করতেই হৈ-হুল্লোড় পরিস্থিতি তৈরি হয়। আদালত পুলিশদের সহযোগিতায় ১০টা ১০ এ আদালতে উঠেন পরীমণি। এরপর ১০টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচার কাজ শুরু হয়। এর আগে এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন এই নায়িকা। বিচারক প্রবেশ করলে তাকে আসামিদের ডকে নেওয়া হয়। এরপর পরীমণির পক্ষে নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘গতকাল মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি।’

এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ বলেন, ‘আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটা জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? এখানে অনেক সাংবাদিক আছেন। সাধারণ একটা বিষয়কে আপনারা যেভাবে উপস্থাপন করেছেন, সংবাদ পরিবেশনে আমি আপনাদের সহযোগিতা চাই।’

পরীমণির আইনজীবীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন।’

পরে সকাল ১০টা ২৫ মিনিটে এক হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিনের আদেশ দেন আদালত।

জামিন পেয়ে আদালতের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, ‘এটা মিথ্যা মামলা। ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ এরপর তার শো বন্ধের বিষয়টি ক্লিয়ার করার জন্য এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি স্ট্যাটাসে যা বলেছি, সেটাই। এখন আর ব্যাখ্যা করতে পারবো না।’ এরপর পুলিশের সহযোগিতায় তিনি আদালত ত্যাগ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি

জামিন পেয়ে পরীমণি বললেন, ‘মিথ্যা মামলা’

আপডেট সময় : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫