ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসে একাধিক লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা

বিশ্ব বাবা দিবস আজ

আজ ২১ জুন, বিশ্ব বাবা দিবস। পৃথিবীর প্রতিটি সন্তানের জীবনে বাবা হলেন ভালোবাসা, সাহস, নিরাপত্তা ও নির্ভরতার প্রতীক। পরিবারের কঠিন সময়ে যিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন, সেই মহান মানুষটির প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর দিন আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।

প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী বাবা দিবস পালিত হয়। যদিও এই দিবসের সূচনা হয়েছিল পশ্চিমা বিশ্বে, তবে সময়ের পরিক্রমায় এটি এখন একটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়েছে। বাবার নিঃস্বার্থ ত্যাগের স্বীকৃতিস্বরূপ সারা বিশ্বের মানুষ এই বিশেষ দিনটিতে তাদের প্রিয় বাবাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বাবার অবদান ও দায়িত্বের সামাজিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই মূলত এই দিবসের যাত্রা শুরু হয়। ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারমন্ট এলাকার একটি গির্জায় প্রথমবারের মতো দিবসটি পালিত হয়েছিল। এরপর ১৯১০ সালের ১৯ জুন সোনোরা স্মার্ট ডডের উদ্যোগে বিশেষভাবে বাবা দিবস উদযাপিত হয়, যা পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা পায়।

ধীরে ধীরে দিবসটি জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেতে শুরু করে। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাবা দিবসকে সরকারি ছুটির দিন ঘোষণার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৯২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ এই উদ্যোগের প্রতি সমর্থন জানান। দীর্ঘ লড়াই ও প্রক্রিয়ার পর ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন আনুষ্ঠানিকভাবে বাবা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেন। এরপর থেকেই সারাবিশ্বে এই দিনটি বাবার প্রতি সম্মান জানানোর দিন হিসেবে স্বীকৃত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চলতি মাসে একাধিক লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা

বিশ্ব বাবা দিবস আজ

আপডেট সময় : ১১:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬