ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ চলতি মাসে একাধিক লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ

১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম

কক্সবাজারের ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুঃসময়ের অন্যতম কান্ডারি, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা মোঃ শাহ আলম (প্রকাশ নেতা শাহ আলম)-এর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের স্মৃতিতে আজও অমলিন হয়ে আছেন এই জননন্দিত নেতা। তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগে তাঁকে স্মরণ করছেন এলাকাবাসী।

রাজনৈতিক জীবনে শাহ আলম ছিলেন আদর্শনিষ্ঠ, সাহসী ও সংগ্রামী এক নেতা। আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় থেকে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের প্রতি তাঁর নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা তাঁকে নেতা-কর্মীদের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছিল।

চট্রগ্রাম সিটি কলেজের ছাত্ররাজনীতিতেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। সমসাময়িকদের মতে, ছাত্রনেতা হিসেবে তিনি ছিলেন দল-মতের ঊর্ধ্বে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তাঁর ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও মানবিক আচরণের কারণে প্রতিপক্ষের কাছেও তিনি ছিলেন সম্মানিত। কলেজ ক্যাম্পাসের রাজনীতির ইতিহাসে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তৎকালীন ছাত্রনেতা, সহপাঠী ও রাজনৈতিক সহযোদ্ধারা।

পরিবারের সদস্যদের ভাষ্য, শাহ আলম শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন পরিবারের অভিভাবক, সাহসের উৎস ও অনুপ্রেরণার প্রতীক। তাঁর অকাল প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি। জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁকে গভীরভাবে অনুভব করেন তাঁর স্বজনরা।

এদিকে শাহ আলমের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধাদের অনেকেই বর্তমানে মেয়র, চেয়ারম্যান, সচিবসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত স্মৃতিচারণে শাহ আলমের সঙ্গে কাটানো দিনের নানা স্মৃতি তুলে ধরেছেন। তাঁরা বলেন, সততা, বন্ধুত্ব, সাহসিকতা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য শাহ আলম ছিলেন সবার কাছে অনুকরণীয় একজন মানুষ।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

পরিবারের প্রত্যাশা, মহান আল্লাহ তায়ালা মরহুম শাহ আলমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর সকল নেক আমল কবুল করুন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম

আপডেট সময় : ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬