ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে কক্সবাজার জেলা ছাত্রদলের খতমে কুরআন ও দোয়া মাহফিল ডুলাহাজারায় ফুটবল তারকা জিকুর আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: প্রধান অতিথি এমপি স্বপ্না লামায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ মাদক,গরু চোরাচালান ও আইন বিরোধী কাজ করলে দল তার দায়িত্ব নেবে না- রামুতে এমপি কাজল সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা কক্সবাজারের মুশফিকা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ফের দখলে কক্সবাজার সৈকত, বালিয়াড়িতে ৪ শতাধিক অবৈধ দোকান জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়: মির্জা ফখরুল টেকনাফে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট কুতুবদিয়ায় ‘দ্বীপবর্তিকা’র উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও আইকিউ অলিম্পিয়াড অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম বা দ্বিতীয় ম্যাচেই ফিরতে পারেন নেইমার: আনচেলত্তি নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী দিল্লিতে বহুতল ভবন ধস, নিহত অন্তত ৯

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে কক্সবাজার জেলা ছাত্রদলের খতমে কুরআন ও দোয়া মাহফিল

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ (৩১ মে) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

​খতমে কুরআন শেষে আয়োজিত দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।

​দোয়া মাহফিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ আনোয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান।

​বক্তব্যে জেলা সভাপতি ফাহিমুর রহমান বলেন, জাতির চরম অনিশ্চয়তা ও ক্রান্তিলগ্নে শহীদ বীর উত্তম মেজর জিয়াউর রহমান ‘রিভোল্ট’ শব্দ উচ্চারণের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণা এক নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে অবরুদ্ধ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পথ দেখায়। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, নিজে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে বাঙালি জাতির হাতে স্বাধীন দেশের লাল-সবুজের পতাকা তুলে দিয়েছেন।

​তিনি আরও বলেন, পরবর্তীতে স্বাধীন রাষ্ট্র যখন এক চরম সংকটের মুখোমুখি হয়েছিল, তখন তিনি আবারও রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব নেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা প্রবর্তন করেন। আজকের বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লব ও স্বনির্ভরতার যে মূল ভিত্তি, তা সূচনা হয়েছিল শহীদ জিয়ার দূরদর্শী হাত ধরেই। তাই জাতির হৃদয়ে বীর উত্তম শহীদ জিয়াউর রহমান চিরকাল অমর হয়ে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হোসেন মাহমুদ মাদু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরানসহ কক্সবাজার জেলার আওতাধীন কলেজ, শহর, উপজেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে কক্সবাজার জেলা ছাত্রদলের খতমে কুরআন ও দোয়া মাহফিল

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে কক্সবাজার জেলা ছাত্রদলের খতমে কুরআন ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬