ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে অটোরিকশা যাত্রীর মৃত্যু 

  • আনিস নাঈম:
  • আপডেট সময় : ০৮:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • 586

কক্সবাজারের রামুতে সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বেলা তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বিকেএসপির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নারী খালেদা আক্তার (৫০) রশিদনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থলিয়াঘোনা এলাকার মৃত নুরুল ইসলাম’র সহধর্মিণী। দূর্ঘটনায় সিএনজি চালক-যাত্রী ও বাইক চালকসহ তিনজন আহত হয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী আব্দুল মতলব জানান, প্রাইভেট কার আর ইয়ামাহা এফজেট একটি বাইক একইসাথে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। বাইক চালক দ্রুত গতিতে চলা কার গাড়ি ওভারটেক করতে গেলে কারের ধাক্কা লেগে সড়কে পড়ে যান। অপরদিক হতে রামু-কক্সবাজারের দিকে আসা সিএনজি (অটোরিকশা) গাড়ি বাইকের ধাক্কা এড়াতে গেলে গাড়ি উল্টে সড়কের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে এক নারী যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, দূর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ

মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে অটোরিকশা যাত্রীর মৃত্যু 

আপডেট সময় : ০৮:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬